1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়ায় প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুর - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার

সিংড়ায় প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি……………………………………..

নাটোরের সিংড়ায় পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ৯ টায় উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের পিপলশন দড়িপাড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দড়িপাড়া গ্রামের সুইট ও রফিকুল ইসলামের মধ্যে র্দীঘ দিনের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত আনুমানিক ৯ টায় প্রতিপক্ষ সুইট তার দলবল নিয়ে রফিকুলের বাড়ি হামলা করে। হামলাকারীরা এ সময় দুটি মটরসাইকেল একটি পাওয়ার টিলার সহ ঘরের দরজা জানালা ও আসবাবপত্র ভাংচুর করে। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান। তবে হামলার ঘটনাটি সত্য নয় বলে জানিয়েছেন অভিযুক্ত সুইট হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে সিংড়া থানা অফিসার ইনর্চাজ মোঃ আবুল কালাম জানান, দুই পক্ষের বিরোেেধর জেরে এমন ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কোন পক্ষই কোন অভিযোগ করেনি।#


 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট