1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো. ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি………………………………..

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৫ তম ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কেন্দ্রীয় লাইব্রেরী চত্বরে “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামন রেখে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইশরাত জাহান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ কাপাসিয়া সার্কেল এর সহকারী পুলিশ সুপার উখিংমে। বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর ই জান্নাত, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদত হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার সহ¯্রাধিক লোক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, মেলা সফল করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় থাকছে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী। মেলায় ১৯টি প্রতিষ্ঠান স্টল স্থাপন করেছে। তরুণদের উদ্ভাবনে পালটে যাবে দেশ। বিজ্ঞান ও প্রযুক্তির জগতে পরিবর্তন আনবে এই মেলা। বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত করার অপূর্ব সূযোগ এই মেলা।

তরুণ সমাজকে অশ্লীলতা, মাদকাশক্তি, মোবাইল আসক্তিসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে ফিরিয়ে এনে বিজ্ঞান চর্চায় মগ্ন রাখলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রযুক্তির উৎকর্ষ দিয়ে খাদ্যে ও ওষুধে ভেজাল, পরিবেশ দূষণ, নৌ ও সড়ক দুর্ঘটনা এবং অগ্নিকান্ড ইত্যাদি সমস্যার সমাধান সম্ভব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট