1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আত্রাইয়ে টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি…………………………………………………

আত্রাইয়ে টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা। নওগাঁর আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন বান্দাইখাড়া ইউপি অফিসে আজ ২৯জানুয়ারী২০২৫ সকাল থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় করেছে মেসার্স পিন্টু ভ্যারাটিজ ষ্টোর। সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন মোট ১২৭০জন উপকার ভোগীদের মধ্যে পরিষদের চেয়ারম্যানের তত্বাবধানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে টিসিবি পণ্য সরবরাহ করা হচ্ছে। বর্তমানে টিসিবি’র পণ্যে অসহায় মানুষের আস্থা ।

সকাল থেকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ডাল, তৈল ও চাউল প্রতি মাসে টিসিবির পন্য সামগ্রি সরবরাহ করে আসছে। নিম্ন ও মধ্য আয়ের মানুষের মধ্যে টিসিবি পণ্যে সুবিধা পেয়ে খুব খুশি তাঁরা। ভোক্তার সুবিধার্থে প্রতি মাসের নির্ধারিত টিসিবি পণ্য সরবরাহ করা হয়ে থাকে। ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের ফ্যামিলি কার্ড ধারী ক্রেতা ওমর ফারুক জানান, টিসিবি পণ্য বাজারে আসায় আমরা অল্প দামে এগুলো কিনতে পারছি। বাজারের তুলনায় জিনিসের দাম সহজলভ্য বর্তমানে চাউল দিচ্ছে তাতে আমরা দু’ বেলা ভাত ফুটিয়ে খেতে পারছি, মানুষ তো খেয়ে বাঁচতে পারবে।

টিসিবির পণ্য কিনতে আসা ববিতা বেগম জানান, জিনিস পত্রের যে দাম। খেয়ে পড়ে বেঁচে থাকায় মুশকিল হয়ে পড়েছে। সংসার খরচ বাড়ছে প্রতিনিয়ত।

এদিকে টিসিবি ডিলার সূত্রে জানা গেছে, এবার প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল,২ কেজি মশুর ডাল,৫ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। যার নির্ধারিত মূল্য ৪৭০ টাকা।

এ ব্যাপারে হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন জানান,আমার এলাকার মানুষ খুব অসহায় ও কৃষক সম্প্রদায় বেশি।এ পরিস্থিতিতে সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে অনেকে খুব খুশি।আমি চেষ্টা করি এলাকার মানুষের পাশে থেকে আমার সাধ্যমতো চেষ্টা করতে যাতে তাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। আমি যেটুকু পারি সরকার নির্ধারিত টিসিবি’র পণ্য সামগ্রী খেটে খাওয়া মানুষ যাতে নিতে পারে। ফ্যামিলি কার্ডে নিম্ন আয়ের মানুষের হাতে টিসিবি পণ্য দিতে পেরে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট