1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৪১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি……………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে গরীব অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাদিনগর এলাকায় অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দলিল লেখক রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মশিউর রহমান। চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ জেম হোসেনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রশিদ(মিন্টু), ১২ রশিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার সাদিকুল ইসলাম, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ রাকিব সহ চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সদস্যগন।

উল্লেখ্য, বিভিন্ন জায়গার তরুণদের নিয়ে গঠিত ‘চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন’স্বেচ্ছায় রক্তদান রক্তদান কর্মসুচি, মাদক বিরোধী প্রচারণা ও অসহায় দুঃস্থদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট