1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

তানোরে ভুমিহীনদের স্বপ্ন গুড়িয়ে দিলো এসিল্যান্ড  আলিফ হোসেন,

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

তানোর(রাজশাহী)প্রতিনিধি……………………………………………………

রাজশাহীর তানোরে ভুমিহীন পল্লীর বাসিন্দাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন প্রটেকশান ওয়াল গুড়িয়ে দেবার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত এই প্রটেকশান ওয়াল গুড়িয়ে দিয়েছেন। উপজেলার মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর জাটভাঙ্গী মহল্লায় এই ঘটনা ঘটেছে।

এদিকে প্রত্যন্ত পল্লীর একটি পুকুর পাড়ের প্রটেকশান ওয়াল গুড়িয়ে দেবার খবর ছড়িয়ে পড়লে জনমনে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। সচেতন মহলের ভাষ্য, যেখানে উপজেলার বিভিন্ন এলাকায় খাস সম্পত্তি, হাট ও জেলা পরিষদের জায়গা বেদখল, পুকুর জবরদখল, পুকুর খনন, ফসলী জমির টপসয়েল বাণিজ্যে, ভিপি সম্পত্তিতে পুকুর খননের মতো ঘটনা ঘটছে, সেখানে প্রত্যন্ত পল্লীর পুকুরের প্রটেকশান ওয়াল গুড়িয়ে দিয়ে ১৫টি বসতঘর হুমকিতে ফেলা কতটা যুক্তিযুক্ত ? সেটা অবশ্যই  অধিকতর তদন্তের দাবি রাখে।

জানা গেছে, উপজেলার মুন্ডুমালা পৌরসভার প্রত্যন্ত পল্লীর প্রকাশনগর জাটডাঙ্গী মহল্লায় সরকারি খাস পুকুর রয়েছে। এদিকে পুকুর পাড়ের চারদিকে  প্রায় দুইযুগ ধরে ১৫টি ভুমিহীন পরিবার  বসতঘর করে বসবাস করছে। তবে পুকুর পাড় ভেঙে এসব বসতঘর হুমকির মুখে পড়েছে। কিন্ত্ত বছরের পর বছর পৌর মেয়রের দুয়ারে ধর্ণা দিয়েও পুকুর পাড়ে প্রটেকশান ওয়াল নির্মাণ করতে পারেননি। এতে তাদের বসতঘর হুমকির মুখে পড়েছে।

এদিকে বসতঘর রক্ষায় ভুমিহীন পল্লীর বাসিন্দারা বাধ্য হয়ে সকলে চাঁদা তুলে পুকুর পাড়ে প্রটেকশান ওয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছেন। গত সোমবার থেকে তারা প্রটেকশন ওয়ালের নির্মাণকাজ শুরু করেন। কিন্ত্ত গত মঙ্গলবার কোনো পুর্বঘোষণা ব্যতিত, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত এসব প্রটেকশন ওয়াল গুড়িয়ে দিয়েছেন। অথচ একই পুকুর পাড়ের খাস জায়গা দখল করে প্রকাশনগর মহল্লার বাসিন্দা ও মেয়র সাইদুর রহমানের অনুগত আব্দুল আলিম ফ্ল্যাট বাড়ি করছেন।কিন্ত্ত অজ্ঞাত কারণে সেটা গুড়িয়ে দেয়া  হয়নি। এনিয়ে ভুমিহীন পল্লীর বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষের পাশাপাশি উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে।

এঘটনায় ভুমিহীন পল্লীর অসহায় বাসিন্দারা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। ভুমিহীন পল্লীর বাসিন্দা শফিকুল ইসলাম (৫৫), রফিকুল ইসলাম (৫০), মোস্তাফিজুর রহমান(৪৫) আনু বেওয়া ও (৬০) গোলেনুর (৫০) জানান, পুকুর পাড়ের চারপাশে ১৩টি ভুমিহীন ও ২টি ব্যক্তি মালিকানাধীন বসতঘর রয়েছে।

তারা বলেন, এদের মধ্যে বিষা ও তার পুত্র  মেহেদী মাদক ব্যবসা করে। তারা পিতা- পুত্রসহ আব্দুর রহিম ও আলমগীর মেয়র সাইদুর রহমানের অনুগত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রকাশ্যে কাঁচি প্রতিকের ভোট করেছেন। তাদের কথা মতো কাঁচি প্রতিকে ভোট না দেয়ায় তারা সংঘবদ্ধ ভুমিহীন পল্লীর বাসিন্দাদের ওপর নানা জুলুম-নির্যাতন শুরু করেছে। আনু বেওয়া বলেন, আব্দুর রহিম ও মেহেদী হাসানের নেতৃত্বে তাকে মারপিট, তার লাগানো দুটি গাছ কাটাসহ পুকুরের মাছ লুট করা হয়েছে।

এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত মুঠোফোনে কল গ্রহণ না করায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এবিষয়ে আব্দুল আলিম বলেন, তার ওটা কেনা জায়গা, তবে অল্প কিছু খাস তার ভেতর পড়েছে।

এবিষয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন বলেন, ভুমিহীনদের সঙ্গে যেটা করা হয়েছে সেটা দুঃখজনক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট