1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবপুরে আয়ুবপুর ইউনিয়ন পরিষদ মাঠে এমপি, আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লাকে সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

শিবপুরে আয়ুবপুর ইউনিয়ন পরিষদ মাঠে এমপি, আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লাকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী………………………………………….

শুক্রবার বিকেলে নরসিংদী তিন শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি কে আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়ুবপুর ইউনিয়ন পরিষদ মাঠে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, আমি এখন শিবপুরের সকলেরই এমপি । আয়ূবপুর ইউনিয়ন এর নয়টি ওয়ার্ড থেকে শত শত নারী-পুরুষ মিছিল নিয়ে আসতে থাকিলে ইউনিয়ন পরিষদের মাঠ, ও রাস্তায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসভার রূপান্তরিত হয়।

উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে প্রধান অতিথি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি বলেন পুটিয়া ইউনিয়ন, আইয়ুবপুর ইউনিয়ন, বাঘাব ইউনিয়নের প্রতিটা ওয়ার্ড থেকে আমাকে নির্বাচিত করায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আনন্দিত ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই তারা একসাথে ২০টি ভোট কেন্দ্রে যেভাবে সিল মেরেছে প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা না করতো তাহলে আমি নির্বাচিত হতে পারতাম না। সেজন্য আমি প্রশাসনের প্রতিও কৃতজ্ঞ । প্রশাসন আপনাদেরকে ভোট দেওয়ার অধিকার রক্ষা করেছেন এবং আপনাদের ভোট আপনারা দিতে সহযোগিতা করেছেন। আমি নির্বাচিত হয়েছি বলে এখন আমি সকলের এমপি । আমি আপনাদের উপস্থিতি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনাদের উন্নয়নের ব্যাপারে যে সমস্ত দাবি করেছেন, মসজিদ ,মন্দির , ঈদগা, কবরস্থান , পাকা রাস্তা মেরামত সহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড সমাপ্ত করতে চেস্টা ক রবো  ইনশাল্লাহ।

আয়ুপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আবু সাহিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চেয়ারম্যান জাহিদ সরকার। এমপি মহোদয় ব্যক্তিগত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, আয়ুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী মেম্বার , বুলবুল মেম্বার, মোরশেদ মেম্বার, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ সিরাজ মিয়া, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক মোঃ ইমান হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন মোগল ও মোঃ শরীফ মিয়া সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট