1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার তাহেরপুর ডিগ্রী কলেজের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বাগমারার তাহেরপুর ডিগ্রী কলেজের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি……………………………………………

রাজশাহী, বাগমারা – ৪ আসন এর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ কে তাহেরপুর ডিগ্রী কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি (২৫ শে জানুয়ারী) বৃহস্প্রতিবার

বাগমারার তাহেরপুর পৌরসভার তাহেরপুর ডিগ্রী কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম জিয়া উদ্দিন টিপুর সভাপতিত্বে এবং অত্র কলেজের প্রভাষক মাহাবুর রহমান বিপ্লবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, তাহেরপুর পৌরসভার সাধারণ সম্পাদক ও তাহেরপুর পৌরসভার তিন বারের সাবেক সফল মেয়র এবং রাজশাহী -৪ বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

তিনি বলেন, বাগমারা উপজেলাকে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করা হবে। বাগমারা উপজেলাকে একটি মডেল বাগমারা হিসাবে গড়ে তোলা এবং তাহেরপুর ডিগ্রীকলেজকে জাতীয়করন করন করার জন্য সব রকম চেষ্টা করা হবে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বিরেন্দ্রনাথ, গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর, তাহেরপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন ও সাবেক অধ্যাপক আব্দুল হামিদ, তাহেরপুর ডিগ্রী কলেজের প্রভাষক এবাদুুল ইসলাম ও মাসুদ রানা। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ছাত্র- ছাত্রী ও শিক্ষকদের মাঝে খেলাধুলার পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট