1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ২ দিন ব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলা'র সমাপনী - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

শিবগঞ্জে ২ দিন ব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলা’র সমাপনী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৫৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি…………………………………….

উপজেলা প্রশাসন, শিবগঞ্জ এর আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা’র সহযোগিতায় “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ” ০২ দিন ব্যাপী (২৪-২৫ জানুয়ারি) ৪৫তম বিজ্ঞান মেলা’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ, এফ, এম, আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল ।

শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় বিজয়ী এবং সেরা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল স্টলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: জুবায়ের হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি অফিসার মো: শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: আরিফুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য অফিসারগণ ও বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা। এর পূর্বে মেলায় প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পগুলো পরিদর্শন করেন মাননীয় সংসদ সদস্য ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট