1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এবার নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে বাঁচতে পারলেন না আবু আফজাল - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

এবার নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে বাঁচতে পারলেন না আবু আফজাল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৪১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………………

২০২০ সালে করোনা ভাইরাসে ও ২০২৩ সালের জুন/জুলাই মাসের দিকে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েও বেঁচে উঠেছিলেন বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু আফজাল (৪১)। এ বছরের ১৪ জানুয়ারি আক্রান্ত হন নিপাহ ভাইরাসে। এবার হার মানলেন বাঁচার লড়াই করে।

গত বুধবার (২৪ জানুয়ারী) রাত ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিপাহ ভাইরাসে আক্রান্ত ছাত্রদলের সাবেক সভাপতি আবু আফজাল (৪১)। (ইন্না লিল্লাহি…..রাজিউন)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সে উপজেলার বাঘা পৌর সভার চকছাতারী গ্রামের মৃত আব্দুর রহমানের ছোট ছেলে।

জানাযার নামাজে অংশ নেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড.লায়েব উদ্দীন লাভলু, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী,বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ রাজনৈতিক,সমাজিক সংগঠন,শিক্ষক ও এলাকার শ্রেণী পেশার মানুষ।

বিষয়টি নিশ্চিত করে আবু আফজালের বড় ভাই বাবুল ইসলাম জানান, ১৪ জানুয়ারী তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি জানা যায়। অবস্থার অবনতি হলে বুধবার সকাল সাড়ে ১১ টায় আইসিইউতে ভর্তি করা হলে রাত ৭টায় সেখানেই মারা যান। এর আগে একটি মামলায় আত্মগোপনে থাকাকালিন সময়ে খেজুরের কাঁচা রস খেয়েছিল। এর পর বিশেষ করে সন্ধায় কাঁপুনি দিয়ে জ¦র আসছিল। ২০২০ সালে করোনা ভাইরাসে ও ২০২৩ সালের জুন/জুলাই মাসের দিকে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছিল বলে জানান বাবুল ইসলাম।

মুঠোফোনে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা মামুন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট