1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় ৫ হাজার শীতার্থ মানুষের মাঝে ইঞ্জিনিয়ার এনামুল হকের শীতবস্ত্র বিতরণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বাগমারায় ৫ হাজার শীতার্থ মানুষের মাঝে ইঞ্জিনিয়ার এনামুল হকের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আঞ্চলিক প্রতিনিধি, বাগমারা………………………………….

সারাদেশে জেঁকে বসেছে শীত। এই শীতে বিশেষ করে উত্তরাঞ্চলে শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে কয়েকগুন। কনকনে ঠান্ডায় দুর্ভোগে রয়েছেন সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষ। এক টুকরো গরম কাপড়ের উষ্ণতা পেতে তারা চেয়ে আছে সমাজের বিত্তবানদের দিকে। যিনি প্রতিনিয়ত সমাজের অসহায় মানুষের প্রতি নিজ উদ্যোগে ভালোবাসা ও সহানুভতির হাত বাড়িয়ে দেন, তিনি হলেন বাগমারা আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

তিনি প্রতি বছর সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান। বুধবার বিকেলে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে প্রথম ধাপে ৫ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক।

তিনি বলেন, শুধু শীত বলেই না। আমি দীর্ঘ সময় ধরে বাগমারাবাসীর আপামর জনগণের সাথে আছি। বাগমারাবাসী আমার আপনজন। আমি আজীবন বাগমারাবাসীর সেবা করে যাবো। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমি বিজয়ী হতে না পারলেও আমার দুঃখ নেই। মানুষের ভালোবাসায় আমি ধন্য। আমি বাগমারাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, আমি এমপি থাকা কালীন যে ভাবে মানুষের পাশে ছিলাম সে ভাবেই থাকবো। বাগমারাবাসীর প্রতিটি প্রয়োজনে আমি পাশে থাকবো।

শীতবস্ত্র পেয়ে ইঞ্জিনিয়ার এনামুল হকের জন্য দোয়া কামনা করেন সমাজের সামর্থ্যহীন হাজারো মানুষ। ইঞ্জিনিয়ার এনামুল হক সাধারণ মানুষের স্বপ্ন পূরণে প্রতি-ঈদ,পূজা ও শীতের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি আপামর জনগণের স্বপ্ন পূরণের ফেরিওয়ালা।

শীতবস্ত্র পেয়ে ঝিকরা ইউনিয়নের ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, সমাজে অনেক ধনী ব্যক্তি রয়েছে। তবে সবার মন নেই। ইঞ্জিনিয়ার এনামুল হক অনেক ভালো মানুষ। তাঁর কাছে কেউ কোন আবদার নিয়ে গেলে কখনো খালি হাতে ফিরে না। তিনি প্রতি বছর গরীব দুঃখীদের শীতবস্ত্র ও ঈদ সামগ্রী থেকে শুরু করে নানা প্রকার আর্থিক সহায়তা দিয়ে থাকেন। এ জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

শীতবস্ত্র বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল, আসলাম আলী আসকান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাচেন আলী, সদস্য নাজমুল হক মুন্টু, সাফিনুর নাহার, জহুরুল ইসলাম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ম্যানেজার সাজ্জাদুর রহমান জুয়েল, ম্যানেজার হিসাব শাখার সোহরাব হোসেন মাসুম প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট