1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাই ও রাণীনগর রেল স্টেশনে গরীব অসহায় শীতার্তদের মাঝে এমপি সুমনের কম্বল বিতরণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আত্রাই ও রাণীনগর রেল স্টেশনে গরীব অসহায় শীতার্তদের মাঝে এমপি সুমনের কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি………………………………………………

নওগাঁর আহসানগঞ্জ রেল স্টেশনে অসহায় ছিন্নমুল শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।

রোববার রাত্রি ১০ টায় রাণীনগর রেল স্টেশনেও কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাজেদুল ইসলাম সেন্টু, শহিদুল ইসলাম বাবু, মিজানুর রহমান বাবু, আরিফুল ইসলাম, হাইদার হোসেন প্রমুখ।

কম্বল পেয়ে জরিনা বিবি জানান, ঠান্ডা বাতাশের মধ্যে স্টেশনে শুয়ে থেকে কাঁপছিলাম এমন সময় আমার গায়ে কম্বল জড়িয়ে দিয়ে বললেন, একটু আরাম লাগছে বুড়ি মা? আমি দোয়া করি, এভাবেই সারাজীবন সুস্থ থেকে মানুষের সেবা করে যাক আমাদের এমপি সুমন বাবা।

সংসদ সদস্য সুমন বলেন, ১০ জানুয়ারি শপথ গ্রহণ করার পর সেখানের আনুষ্ঠানিকতা শেষ করে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাই। এরপর ঢাকার অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে ওঠার আগেই আবহাওয়া দপ্তরের মাধ্যমে নওগাঁ জেলায় বয়েচলা শৈত্য প্রবাহের খবর জানতে পেরে সন্ধায় ঢাকা থেকে রওনা দিই। আহসানগঞ্জ এবং রাণীনগর রেল স্টেশনে অসহায় ছিন্নমুল শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট