1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ছেলে মেয়েদেরকে মাদক হতে রক্ষা করতে হবে:শিবপুরে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

ছেলে মেয়েদেরকে মাদক হতে রক্ষা করতে হবে:শিবপুরে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী………………………………

আজ শনিবার বিকেলে নরসিংদীর ৩ শিবপুর থেকে নভনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা কে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেন , কলেজ গেট চত্বরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করতে হবে। শিবপুর কলেজ গেইট গোলচত্বরে মাছিমপুর ইউনিয়নবাসী কর্তৃক দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

এর আগে শিবপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সিরাজুল ইসলাম মোল্লা সংবর্ধনা অনুষ্ঠানে আরও বলেন, শিবপুরবাসী শান্তিতে থাকার জন্যই আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। কোন অবস্থাতেই শিবপুরে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করতে পারবেন না, ছেলে মেয়েদের হাতে মাদক তুলে দিতে পারবেন না। আমি চাই না কোন ছেলে মেয়ে মাদকে আসক্ত হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাক। এসব বিষয়ে জিরো টলারেন্স থাকবে।

মাদক-সন্ত্রাসীদের ভাল হয়ে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, শিবপুরের কোথাও যদি মাদক-সন্ত্রাসে কেউ জড়িত থাকেন, তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। আগামী দিনে শিবপুরের বাকী উন্নয়ন কাজ পর্যায়ক্রমে সমাপ্ত করা হবে ইনশাআল্লাহ।

শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন এর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, উপদেষ্টা সদস্য আবদুল হাই মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, মাছিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন মাষ্টার ও অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন এমপি মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট