1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদী ৩ শিবপুরে অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি। - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

নরসিংদী ৩ শিবপুরে অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৪৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী…………………………………….

আজ শুক্রবার বিকেলে নরসিংদী ৩ শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা  বলেন, আমি যতদিন শিবপুরে সংসদ সদস্য হিসেবে থাকব ততদিন শিবপুরে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না। কোনো ব্যক্তি যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকে তবে তাকে ছাড় দেওয়া হবে না। শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড তেলিয়া গ্রামের বাজার ধান সবুজের মাঠে শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম শিকদারের সভাপতিত্বে নবনির্বাচিত এমপি কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে একথা বলেন।

প্রধান অতিথি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি আরো বলেন, কিশোর গ্যাং, মাদক ব্যবসা , চুরি ,ডাকাতি, ছিনতাই সহ যেকোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আমি শিবপুরবাসিকে বলতে চাই কোন প্রকার অপরাধীকে আমি প্রশ্রয় দেই না, আপনারাও দেবেন না। আমি যতদিন এমপি থাকব ততদিন কোন প্রকার অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে শিবপুরবাসী জড়িত থাকতে পারবে না। কিশোর গ্যাং ,সন্ত্রাসী ,মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি, ছিনতাইকারী সহ যে কোন অপরাধ মূলক কর্মকান্ড শিবপুরের করতে দেওয়া হবে না ইনশাল্লাহ ।

তিনি বলেন, আপনারা আমাকে সহযোগিতা করলে আমি শিবপুরের উন্নয়নমূলক সকল কর্মকান্ড পর্যায়ক্রমে আপনাদের সহযোগিতার মাধ্যমে একটি আধুনিক মডেল শিবপুর হিসেবে উপহার দিতে পারব। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি শিবপুরের সকল উন্নয়ন কর্মকান্ড করতে পারিব ইনশাল্লাহ।

শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, শ্রম ও বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই মাস্টার, শিবপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ ফরিদ উদ্দীন শিবপুর উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ফেরদৌসী ইসলাম, শিবপুর উপজেলা যুবলীগের সভাপতি তাইজুল ইসলাম মোল্লা,বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার, এমপি ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ সহ তৃণমূল আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট