1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় ৫ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

সাতক্ষীরায় ৫ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ আলফাত হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি……………………………….

সাতক্ষীরার দেবহাটায় তৌফিক হোসেন (১২) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে, সে উপজেলার উত্তর সখিপুর গ্রামের মুদি ব্যবসায়ি আমজাদ হোসেনের ছেলে এবং স্থানীয় খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে শোবার ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পরিবারের সদস্যরা। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্কুলছাত্র তৌফিক হোসেনের বড়বোন হোসনেয়ারা পারভীন জানান, তাদের তিন বোনের একমাত্র ছোট ভাই ছিল তৌফিক,এবছর চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিল সে,মঙ্গলবার সকালে সে স্কুলে না যাওয়ায় বাবা-মা সহ পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করেছিলেন।এতে অভিমানে সকাল থেকে না খেয়ে নিজের শোবার ঘরে বসেছিল সে।

দুপুর পৌনে দুইটার দিকে তৌফিকের ঘরের দরজা-জানালা ভিতর থেকে বন্ধ দেখে চিৎকার শুরু করেন তারা,এসময় স্থানীয়রা এসে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে সিলিং ফ্যানের সাথে বোনের ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় তৌফিককে দেখতে পান। তাৎক্ষণিক দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। পরে তারা থানা পুলিশকে খবর দেন।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শণ সহ ওই স্কুল ছাত্রের সুরতহাল প্রস্তুত করা হয়েছে,পরিবারের সদস্যদের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট