1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদীতে নৌকার পক্ষে নির্বাচনী কাজ করায় সাংবাদিক খায়রুল ইসলাম কে প্রাণনাশের হুমকি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নরসিংদীতে নৌকার পক্ষে নির্বাচনী কাজ করায় সাংবাদিক খায়রুল ইসলাম কে প্রাণনাশের হুমকি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী……………………………..

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নরসিংদী সদর-১ আসনের দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী লে: কর্ণেল (অব:) মো: নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এর নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী নিউজ ও প্রচার প্রচারণার কারণে স্বতন্ত্র প্রার্থী মো: কামরুজ্জামানের ঈগল প্রতীকের সমর্থক শেখ মোমেন ওরফে (কানা মোমেন) নামে সন্ত্রাসী ব্যক্তি দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো: খায়রুল ইসলামকে প্রাণ নাশের হুমকিসহ লাশ গুম এবং বাড়ীঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছে।

ঘটনাটি ঘটেছে , গত ৮ জানুয়ারি সোমবার বিকেল ৩টার সময় নরসিংদী পৌরসভার বাসাইলস্থ শাপলা চত্বর এলাকায়। এব্যাপারে মো: খায়রুল ইসলাম বাদী হয়ে (৯ জানুয়ারি) নরসিংদী বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং- নরসিংদী এম. মোকদ্দমা নং-০২/২০২৪ইং।

মামলার বিবরণে প্রকাশ সাংবাদিক মো: খায়রুল ইসলাম ঘটনার দিন বিকেল আনুমানিক ৩টার সময় সংবাদ সংগ্রহের জন্য ঐ এলাকায় গেলে পূর্ব শত্রুতার জের হিসেবে নরসিংদী- সদর থানার আলীপুর গ্রামের, শেখ সালাম মিয়ার পুত্র সন্ত্রাসী শেখ মোমেন গংরা পূর্ব থেকে উঁৎ পেতে থাকা পরিকল্পিতভাবে খায়রুল ইসলামের উপর হামলা চালায়। এ সময় খায়রুল ইসলাম চিৎকার শুরু করলে আশ-পাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকলে সন্ত্রাসী শেখ মোমেন ঘটনাস্থল থেকে চলে যাবার সময় ,এই বলে হুমকি প্রদান করে যে, সময় সুযোগমত পেলে তাকে জীবনে শেষ করে দিবে। নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী নিউজ ও নির্বাচন করার সাদ মিঠাইয়া দিবে ও তার লাশ গুম করে বাড়ীঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে।

সন্ত্রাসী শেখ মোমেন এর ভয়ে বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে সাংবাদিক খায়রুল ইসলাম। এব্যাপারে স্থানীয় প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক খায়রুল ইসলাম।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট