1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থীকে লাঙ্গল প্রতীকের প্রার্থীর ফুলেল শুভেচ্ছা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বাঘায় নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থীকে লাঙ্গল প্রতীকের প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………………………..

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬(বাঘা-চারঘাট) আসনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী ও দলটির জেলা কমিটির আহবায়ক শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল) নৌকা প্রতীকে চতুর্থবারে নির্বাচিত এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলমকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারী) নৌকার বিজয়ী প্রার্থীর আড়ানী পৌসভার চকসিংগা গ্রামের নিজ বাড়িতে গিয়ে এই ফুলের শুভেচ্ছা জানান তিনি।

জানা যায়, এ আসনে জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গলের প্রার্থী ছিলেন শামসুদ্দিন রিন্টু। প্রতীক থাকলেও প্রচার প্রচারনায় সরব ছিলেন না তিনি। শেষ-মেষ নির্বাচন থেকে সরে দাড়িয়ে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় আ’লীগ দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

আসনটিতে প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করলেও আ’লীগ দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কাছে পাত্তা পাননি অপর ৩ প্রার্থীও। প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেয়ে জামানত হারিয়েছেন দলীয় প্রতীকের ৪ প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীর চেয়ে ২৭,৩২১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এমপি। আসনটির ১১৮ টি কেন্দ্রের ফলাফলে শাহ্রিয়ার আলম ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ১,০১৫৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান কাঁচি প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ২৭৮ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দলের জুলফিকার মান্নান জামী (মশাল) পেয়েছেন ২০২ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)’র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ (নোঙ্গর) পেয়েছেন ২৯০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মহসিন আলী (আম) পেয়েছেন ৪৮২ ভোট ও জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল) পেয়েছেন ৮৯৮ ভোট।

আসনটিতে প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৬৭২। বৈধ ভোটের সংখ্যা ১,৭৭,৭৪৯। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জামানত রক্ষার জন্য তাদের ভোটের প্রয়োজন ছিল ২২,৭০৯ ভোটের বেশি। পুরুষ-মহিলা মিলে-মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৫২৭ । পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৫২৭ ও মহিলা ১ লাখ ৬৯ হাজার ৯৯৯।

বাঘা উপজেলা নির্বাহি অফিসার ও সহকারি রির্টানিং অফিসার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট