1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ছেলের বিরুদ্ধে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাঘায় ছেলের বিরুদ্ধে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………………………..

ভোটার হওয়ার পর থেকে নৌকায় ভোট দিয়ে আসছেন উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামের রুপজান বেওয়া (৯০)। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকায় ভোট দিয়েছেন তিনি। এ কারণে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে শাকেত আলীর বিরুদ্ধে। পরে পাশের বাসিন্দা তরফ আলীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে এমন অভিযোগ অস্বিকার করেছেন শাকেত আলী।

মঙ্গলবার(০৯-০১-২০২৪) কথা হলে রুপজান বেওয়া বলেন, সারা জীবন নৌকায় ভোট দিয়ে আসছি। এবারও নৌকা প্রতীকে ভোট দিয়েছি। তিনি ধনদহ-অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বলে জানান । বিষয়টি জানার পর ছেলে শাকেত আলী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন বলে দাবি করেন ।

অভিযোগ অস্বিকার করে শাকেত আলী জানান, ভোটের আগের দিন স্থানীয় হাশেম আলী তার নিজেরসহ মায়ের ও স্ত্রীর ৩টা স্লিপ দিয়ে যায়। মায়ের স্লিপটা তার কাছে দিয়ে দেন। সকালে ভোট দেওয়ার আগে মাকে বলেন, তোমার যেখানে ভালো লাগে সেখানে ভোট দিও। তখন স্লিপ হারিয়ে ফেলেছে বলে জানায়। এ সময় বলেছি কেন্দ্রে গিয়ে আবার স্লিপ নিয়ে দাওগে। এ কথা বলায় আমার উপর রাগ করেছিল। সকাল সাড়ে ৮ টার দিকে আমার নিজের ভোট দিয়ে মাঠে চলে যায়। বাড়ি ফিরে দেখি মা বাড়িতে আসেনি। যে যেহেতু, রাগ হলে আগে থেকেই কাথা-বালিশ নিয়ে বাড়ি থেকে চলে যেত। রাগ কমে গেলে বাড়িতে আসতো। সে কারণে পরে খোঁজ নেয়নি। ভোট দেওয়া না দেওয়ার বিষয় নিয়ে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেইনি। তার দাবি, কিছু মানুষ বিষয়টি নিয়ে অতি রঞ্জিত করেছে।

তরফ আলী জানান, ভোটের দিন মাগরিব নামাজের পরে আমার বাড়িতে আসে। রাতে খাবার খাইয়ে পাশের একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছি। দু’দিন থেকে আমার বাড়িতে আছে। রুপজান বেওয়া বলেন, ছেলের কথায় ভোট না দেওয়ায় বাড়িতে থাকতে নিষেধ করেছে।

স্থানীয় টিপু সুলতান নামে একজন জানান, যতটা চড়ানো হয়েছে, বিষয়টি ততটা নয়। তার ছেলেই তো তাকে দেখভাল করে। তবে,বয়স হওয়ার কারণে তার রাগটা বেশি হয়েছে। আলম হোসেন জানান, বিষয়টি জানার পর সদ্য নির্বাচিত আ’লীগ দলীয় প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলমকে অবগত করেছেন। তিনি বিষয়টি যাচাই-বাছাই করে বৃদ্ধার জন্য জমি দেখার জন্য বলেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট