1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি

রানীশংকৈলে নীলগাই জবাই করে মাংস ভাগাভাগি করলো গ্রামবাসী

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি…………………………….

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নীলগাই জবাই করে মাংস ভাগাভাগি করে নিলেন গ্রামবাসী ! রবিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামে এ ঘটনা ঘটে।

স্হানীয় সূত্রে জানা গেছে , ঐ এলাকায় বিকালে একটি পুকুর পাড়ের ঝোপঝাড়ে ছোটাছুটি করছিল অপরিচিত একটি প্রাণী।  প্রাণীটিকে দেখে কৌতূহলের বসে গ্রামের কয়েকজন ধাওয়া  করে ধরে ফেলেন।  অপরিচিত প্রাণী আটকের কথা এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক গ্রামবাসী সেখানে ভিড় জমান এবং প্রাণীটির পরিচয় জানতে পেরে গ্রামবাসী প্রাণীটিকে জবাই করে মাংস খাওয়ার পরিকল্পনা করেন এবং  নীলগাইটি জবাই করা হয়। পরে গ্রামবাসী নীল গাইটির মাংস ভাগাভাগি করে নেয়।

এ বিষয়ে রাতোর ইউনিয়নের চেয়ারম্যান শরৎ চন্দ্র রায় জানান, গ্রামবাসীরা একটি নীলগাই আটক করে জবাই করে গোশত ভাগাভাগি করে নিয়েছে  আমি শুনেছি। কাজটি তারা ঠিক করেনি। বিষয়টি রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, নীলগাইটি জবাই দেওয়া ঠিক হয়নি। খবর পেয়ে বন বিভাগের লোককে সেখানে পাঠানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। খবর পেয়ে বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের কর্মকর্তা শাহজাহান আলী জানান, ঘটনাস্থলে আমাদের পরিদর্শন দল পাঠানো হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে  তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট