1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………………………………………………

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার বেলা ১২টায় রাজশাহী নগরীর উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন রাসিক মেয়র।

ভোট প্রদান শেষে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে নূন্যতম ৪০ থেকে ৪৫ শতাংশ মতো ভোট পড়বে বলে আশা করছি।

তিনি আরো বলেন, বিএনপি ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ সহ নানা কর্মসূচি দিয়ে এসেছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিন্দুমাত্র তার ছাপ পড়েনি, প্রভাব পড়েনি। মানুষ আসলে নেতিবাচক কর্মসূচি, ধ্বংসাত্মক কর্মসূচি পছন্দ করে না। সেটি প্রমাণিত হয়ে গেছে এবং আজকে আরো বেশি করে প্রমাণিত হলো।

রাসিক মেয়র বলেন, আমরা আশাবাদী সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন ও ফলাফল প্রকাশের পরে আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরেকটিবার সরকার গঠন করবে। তিনি আরো ৫টি বছর বাংলাদেশের মানুষকে উন্নয়ন দেবেন, মানুষের সার্বিক মঙ্গল করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট