1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

সাতক্ষীরায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আলফাত হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি……………………………

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ৯জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ উপজেলায় সশস্ত্র বাহিনীর একটি ব্যাটালিয়ন, ১০ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র‌্যাব, ৭ হাজার পুলিশ ও ১৪ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।ইতোমধ্যে জেলার সকল কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস জানায়, জেলার চারটি সংসদীয় আসনের ৬০২টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৭১৮টি বুথে ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন ভোটার ভোট দেবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২জন এবং ৮জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার হুমায়ুন কবির জানান, ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রিডাইডিং অফিসাররা কেন্দ্রগুলো প্রস্তুত করেছেন। সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট