1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হিলিতে দুর্বৃত্তরা আগুনে প্রায় ১ লক্ষ টাকার খড় পুড়িয়ে দিয়েছে - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

হিলিতে দুর্বৃত্তরা আগুনে প্রায় ১ লক্ষ টাকার খড় পুড়িয়ে দিয়েছে

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোস্তাকিন হোসেন হিলি (দিনাজপুর) প্রতিনিধি…………………………………………

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে একযোগে ০৯ টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা র্প্যব শত্রুতার জের হিসেবে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০ টা ৯ মিনিটে আলীহাট ইউনিয়নের রিকাবী গ্রামে এই ঘটনা ঘটে। একসঙ্গে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত নিরাপদে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি  হয়েছে।

জানা গে ছে, আলীহাট ইউনিয়নের রিকাবী গ্রামের জহুরুল ইসলামের ১ বিঘা জমির খড়, মজিদের ১ বিঘার খড়, আসমান এর ১৬ বিঘা জমির খড়, আলীম এর ১ বিঘার খড়, আনোয়ার এর ২ বিঘার খড়, আব্দুল খালেক এর ১ বিঘার খড় ও মানিক এর ১ বিঘার জমির খড় পুড়ে ছাই হয়েছে। এছাড়াও আরও কয়েকজনের খড়ে পালা পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী রোজিনা খাতুন জানান,রাত ১০ টার দিকে আমার মেয়ে জানালা দিয়ে দেখতে পাই পাশ্বের বাড়ির খলায় খড়ের পালায় আগুন জ্বলছে। পরে আমরা বের হয়ে চিৎকার করলে এলাকাবাসীরা এসে আশেপাশের পুকুরের পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করা হয়। পরে খবর দিলে হাকিমপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে দ্রুত ছুটে যান হাকিমপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। এরপর ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলা থেকে আরও ২ টি ইউনিট অংশ গ্রহণ করেন আগুন নিভাতে। তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই গ্রামের ঘরবাড়িগুলো।

হাকিমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান জানান,নাশকতা ঘটাতেই দুষ্কৃতকারীরা রিকাবী গ্রামের ১০ টি খড়ের পালায় একযোগে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। হাকিমপুরসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন বলেন, দুর্বৃত্তরা খড়ের পালাতে আগুন দিয়েছে। এমন সংবাদে ফায়ার সার্ভিসসহ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হই।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শত্রুতামূলক ভাবেই আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুই বছর আগেও একই ব্যক্তির খড়ের পালায় আগুন লাগে। আমরা তদন্ত করছি,পরে বিস্তারিত জানানো হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট