1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুর মাদরাসায় ভয়াবহ অগ্নিকান্ড - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর মোহনপুর মাদরাসায় ভয়াবহ অগ্নিকান্ড

  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর রাজশাহী……………………………..

রাজশাহীর মোহনপুরে এমপিওভুক্ত একটি মাদরাসায় অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। শনিবার দিনগত গভীর রাতে উপজেলার মৌপাড়া দাখিল মাদরাসায় এ অগ্নিকাÐে অফিস কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র ও কম্পিউটারসহ বিভিন্ন আসবাব পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

স্থানীয়রা জানান, শনিবার রাতে মাদরাসার অফিস কক্ষে আগুন দেখে ছুটে আসেন তারা। নৈশপ্রহরীকে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও দাউদাউ করে আগুন জ্বলতে থাকায় পুড়ে যায় অফিসে থাকা নথিপত্র, ৩টি কম্পিউটারসহ বিভিন্ন আসবাব। তবে পাকা বদ্ধ ঘরে আগুন লাগায় বাইরে ছড়িয়ে পড়েনি। পরে তারা মাদরাসা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। এ ঘটনায় রোববার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যান।

 

এ বিষয়ে মাদরাসাটির প্রতিষ্ঠাতা সদস্য আবুল কাশেম খান বলেন, মাদরাসার বারান্দায় মাদকাসক্তদের আনাগোনা ছিল। তারাই শত্রæতা করে জানালার কাঁচ ভেঙে পরিকল্পিতভাবে আগুন দিতে পারে। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন তিনি। মাদরাসাটির প্রধান শিক্ষক দেরাজ উদ্দিন বলেন, আগুনে প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিভিন্ন জিনিস ছাড়াও মূল্যবান কাগজপত্র পুড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি বেশ ক্ষতিগ্রস্ত। এ বিষয়ে মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটির তদন্ত চলছে।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট