1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে রাতভর দূর্বৃত্তদের তান্ডব ৪ ভোটকেন্দ্রে আগুন, ২ হাতবোমা উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ

রাজশাহীতে রাতভর দূর্বৃত্তদের তান্ডব ৪ ভোটকেন্দ্রে আগুন, ২ হাতবোমা উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আবুল কালাম আজাদ………………………………………………………

ভোট বাঞ্চাল ও ভোটারদের মাঝে ভীতি সৃস্টির উদ্দেশ্যে রাজশাহীতে  রাতভর ভোটকেন্দ্র গুলোতে সন্ত্রাসী তান্ডব চালিয়েছে  দূর্বৃত্তরা।এসময় তারা জেলার তিনটি উপজেলার চারটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে। ৪ জানুয়ারী বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পেট্রোল ঢেলে এসব ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়। আগুনে বই ও কাগপত্রসহ স্কুলের আসবাবপত্র পুড়ে গেছে। এসময় একটি ভোট কেন্দ্রের সামনে থেকে দুইটি হাত বোমা পাওয়া গেছে।

ভোটকেন্দ্রএগুলো হলো- রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র, রাজশাহী-৪ আসনের বাগমারা উপজেলার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র এবং রাজশাহী-৬ আসনের বাঘা উপজেলার ঝিনা প্রাথমিক বিদ্যালয় ও জোতনশী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, চারটি ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। আগুনে বই ও কাগপত্রসহ স্কুলের বেশকিছু আসবাবপত্র পুড়ে গেছে। এ সব ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

বাগমারার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে দুইটি হাত বোমা পাওয়া যায়। রাতেই বোমা নিস্কৃয় দল ঘটনাস্থলে এসে বোমা দুটি নিষ্কৃয় করে।

বাগমারা থানার অফিসার ইনচার্জ  অরবিন্দ সরকার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের অফিসকক্ষে পেট্রোল বোমা ছুড়ে মারে। জানালা দিয়ে ভেতরে আগুন ধরে যায়। এতে সেখানে থাকা বইপত্র পুড়ে যায়। এ সময় বিকট শব্দ শুনে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় বিদ্যালয়ের ফটকে দুটি হাতবোমা ফেলে যায়।

পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবার নম্বরে (৯৯৯) ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ সেখান থেকে দুর্বৃত্তের ফেলে যাওয়া একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট