1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

রাজশাহী-৬ আসনে নির্বাচনী জনসভায় ভোট চাইলেন লাঙ্গলের প্রার্থী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, ১৫ বছর আমার দায়িত্ব পালনকালে বাঘা- চারঘাটে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার ৫২ বছরের সেই উন্নয়ন হয়নি।

নদী ভাঙ্গন থেকে শুরু করে বানেশ্বর টু ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হয়েছে। মানুষের জীবন জীবিকা বৃদ্ধি পেয়েছে। মহিলাদের কর্মসংস্থানের জন্য বাঘা উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে। সেখানে প্রশিক্ষণ নিয়ে অনেক মা-বোনের কর্মসংস্থান হয়েছে।

তিনি বলেন, কাজের জন্য কোন দল দেখিনি, সামনে- পেছন দেখিনি। বাঘা চারঘাটের আওয়ামীলীগ বিএনপি- জামায়াতের চক্রান্তের জবাব দিয়েছে, তাদের সন্ত্রাসের মোকাবেলা করেছে।

বৃহস্পতিবার(৪ জানুযারি) দুপুর ১২টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন, শাহরিয়ার আলম এমপি। শাহরিয়ার আরো বলেন, ২০০৮ সাল থেকে ২০১৪ সালে নির্বাচিত হয়ে দুইবার প্রতিমন্ত্রী হয়েছি। নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথা বলেছি। ছোট্ট শিশু থেকে শুরু করে প্রসুতি মায়ের কথা. কৃষক-ব্যবসায়ী, শ্রমিকের দারিদ্র বিমোচনের কথা বলেছি।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২১ বছরের লড়াই সংগ্রামের কথা বলেছি। জীবনের প্রতি মুহূর্তে বাঘা-চারঘাট তথা দেশের সুবিধা বঞ্চিত মানুষের কথা ভেবেছি। জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছি। নির্বাচিত হয়ে কাউকে চাঁদাবাজি করতে দেয়নি আগামীতেও দেবো না।

স্বতন্ত্র প্রার্থীসহ সহ তার পক্ষের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ধৈর্য ধরে নাটক সিনেমা দেখছি। ব্যক্তি স্বার্থে যারা দল করে তাদের চিহ্নিত করতে হবে। তারা খন্দকার মোস্তাকের, মীরজাফরের আওয়ামী লীগ করে। তাদের স্বার্থন্বেষী ছদ্মবেশ ধরা পড়ে গেছে। দলের আগাছা পরিষ্কারের সুযোগ এসেছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে যারা আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন প্রতীক বরাদ্দের পরেও তাদের নৌকার পক্ষে বের করতে পারিনি।

নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীতে নির্বাচিত হলে বাঘা চারঘাটকে স্মাট ও শত ভাগ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। নতুন প্রজন্মের প্রশিক্ষণের জন্য আইটি ট্রেনিং সেন্টার করা হবে। বেশ কিছু জায়গায় পানির সমস্যা আছে, আগামীতে সেগুলো ব্যবস্থা করা হবে। বিরোধী যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশ্য বলেন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না।

বাঘা- চারঘাট মানুষ যদি না চায় তাহলে কেউ এমপি হতে পারবে না, আর যদি চাই তাহলে আল্লাহ তায়ালা ছাড়া রক্ষা করার ক্ষমতা কারো। তাই নৌকার বিজয় রুখে দেওয়ার চেষ্টা করবেন না।

নৌকাকে সমর্থন জানিয়ে মঞ্চে বক্তব্য রাখেন, জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জেলা কমিটির আহ্বায়ক শামস্দ্দীন রিন্টু।

তিনি বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আমি ভোট না করে নৌকার প্রার্থীকে সমর্থন দিচ্ছি। এ সময় তিনি তার দলের নেতা কর্মীদেরও সমর্থন কামনা করেন।

উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আবিদা সুলতানা মিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ,উপাধ্যক্ষ ওয়াহিদ সাদিক কবীর,জেলা যুবলীগের সাবেক সভাপতি সালেহ আহমেদ, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহাবুল আলম প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট