1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের মনাকষা সীমান্তে বিজিবি কর্তৃক ভারতীয় কোকেন উদ্ধার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

শিবগঞ্জের মনাকষা সীমান্তে বিজিবি কর্তৃক ভারতীয় কোকেন উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৫৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি…………………………………………………

শিবগঞ্জে বিজিবি কর্তৃক মনাকষা সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১ কেজি কোকেন উদ্ধার করতে সক্ষম হয়েছে।।

প্রকাশ, গোপন তথ্যের ভিত্তিতে আজ ০২ জানুয়ারি ২০২৪ তারিখ ভোর রাত ৫ টার সময় মনাকষা বিওপির একটি চৌকষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালায়। টহলদল অভিযান পরিচালনা করার সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় জগন্নাথপুর গ্রামের বাসিন্দা মোঃ সাহেব আলী (৩০), পিতা-মাহবুল আলম এর বাড়ী তল্লাশী করে ভারতীয় ০১ কেজি কোকেন, ৫০০ গ্রাম হেরোইন, ৭১০৫ পিস ইয়াবা ও ভারতীয় ৩৪০ রুপি আটক করতে সক্ষম হয়।

বিজিবি টহলদল, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি টের পেয়ে মোঃ সাহেব আলী তার স্ত্রী বাড়ি থেকে পলিয়ে যায়। পলাতক আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের সকল তৎপরতা বন্ধে বিজিবি সদা প্রস্তুত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট