1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কর্মজীবনের শেষ দিন ৩১ ডিসেম্বর অবসরে গেলেন সোনাদহ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

কর্মজীবনের শেষ দিন ৩১ ডিসেম্বর অবসরে গেলেন সোনাদহ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………………..

৩১ ডিসেম্বর বছরের শেষ দিন, ৩৬ বছরের কর্মজীবনে হাজিরা খাতায় স্বাক্ষর করে অবসরে গেলেন বাঘা উপজেলার সোনাদহ উচ্চ বিদ্যালয়ে প্রতিতষ্ঠাতা প্রধান শিক্ষক মকবুল হোসেন নবাব। রোববার(৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিদ্যালয়টির সহকারি প্রধান শিক্ষক কামরুজ্জামানের কাছে দায়িত্ব বুঝে দিয়ে অবসরে যান তিনি। তার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান। অ্যাড. মোমিনুল ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী টির্টাস টেনিং কলেজের প্রভাষক মনোতষ মন্ডল, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, কবি, গীতিকার, সুরকার সমাজসেবক, সংগঠক ও শিল্পী এসএম রাজা, বাঘা প্রেস ক্লবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বর্তমান প্রধান শিক্ষক বাবুল ইসলাম, মোহাম্মদ আলী দেওয়ান, রবীন্দ্রনাথ প্রামানিক, বজলুর রহমান, সহকারি শিক্ষক-শিক্ষার্থীরা।

বিদায়ের দারপ্রাপন্তে দাড়িয়ে বিদায়ী শিক্ষক মকবুল হোসেন নবাব বলেন, ১৯৮৭ সালে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে সহকর্মী শিক্ষক, শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ মেধা, শ্রম, অর্থ দিয়ে সহযোগীতা করেছেন। অভিভাবক বৃন্দ সন্তানদের সুনাগরিক হিসাবে গড়ার প্রত্যয় নিয়ে বিদ্যালয়ে ভর্তি করে সহযোগীতার হাত বাড়িয়েছেন। বিদ্যালয় পরিচালনাকালিন সময়ে যাদের কাছে সুন্দর পরামর্শ পেয়েছি। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অবসর পরবর্তী জীবনটা ভালভাবে কাটাতে পারেন, এজন্য ক্ষমা প্রার্থনা করেন বিদায়ী এই শিক্ষক। বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান, শিক্ষক-শিক্ষার্থী ও অতিথীরা। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট