1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি

গোদাগাড়ীতে প্রতিবেশীর বিরুদ্ধে যুবতীকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী প্রতিনিধি…………………………………………………………..

রাজশাহীর গোদাগাড়ীতে যুবতীকে একা পেয়ে জোরপূর্বক ভাবে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী শাহাদাতের বিরুদ্ধে। গোদাগাড়ী পৌর এলাকার হাটপাড়া শ্রীমন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। শাহাদাত গোদাগাড়ী পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামের মোঃ হজরত মহরিলের ছেলে।

অভিযোগ সুত্রে জানা যায়, শ্রীমন্তপুর গ্রামে ভাড়া বাসায় থাকতেন সে যুবতী ও তার মা , প্রতিবেশী শাহাদাত গত ৩ মাস যাবত যুবতীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। শাহাদাতের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৭ ডিসেম্বর বুধবার বেলা ১২ টার দিকে বাসায় কেউ না থাকায় কৌশলে ভাড়া বাসার ভেতরে প্রবেশ করে অভিযুক্ত শাহাদাত সে যুবতীকে একা পেয়ে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে। এঘটনা ওই যুবতীর মা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

যুবতীর মা জানান, অভিযুক্ত শাহাদাতের প্রেম নিবেদন কু-প্রস্তাবের কথা আমার মেয়ে আমাকে অবিহিত করে আমি একাধিকবার শাহাদাতকে নিষেধ করি, আমি একটা এনজিও অফিসে চাকরি প্রতিদিনের ন্যায় সেদিনও সকালে আমি অফিস চলে যায়। আমার মেয়ে বাসায় একা ছিলো। অভিযুক্ত শাহাদাত আমার মেয়েকে বাসায় গিয়ে কু-প্রস্তাব দেয় তার কু-প্রস্তাবে রাজি না হলে আমার মেয়েকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে শাহাদাত।

এলাকাবাসীরা বলেন, শাহাদাত বাসায় প্রবেশ করে সে মেয়ের চিতকার করলে আমরা গিয়ে দেখি শাহাদাতকে। আমাদেরকে দেখে অভিযুক্ত শাহাদাত দৌড়ে পালিয়ে যায়।

গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ আব্দুল মতিন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত শাহাদাতকে আটকের চেষ্টা চলছে। শুক্রবার মেডিকেল পরীক্ষার জন্য সে যুবতীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট