1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক-১ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

লালপুরে ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক-১

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন লালপুর, নাটোর…………………………………………

নাটোরের লালপুর থেকে ইমো আইডি হ্যাক করে প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ফাহিম(১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।

শনিবার(৩০শে ডিসেম্বর-২৩)সকাল ৭টার দিকে লালপুর উপজেলার চামটিয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে ফাইমকে তাঁর নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে অভিযোগকারী কামরুল হাসান (৩৫) জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পঞ্চনন্দপুর গ্রামের মৃত আব্দুল কাদের আলীর ছেলে বলে জানা গেছে। শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরোও জানান, জবেদ আলী নামের একটি ইমো আইডি থেকে জরুরী প্রয়োজনের কথা বলে কামরুল হাসানের আইডিতে বিভিন্ন সময়ে মোট ৫৫,৭০০/- টাকা চায়। ভাল বন্ধু হওয়ায় কামরুল হাসান বন্ধু জবেদ আলীকে উক্ত টাকা সরল বিশ্বাসে বিকাশের মাধ্যমে প্রদান করেন। এক পর্যায়ে সন্দেহ হলে কামরুল হাসান বন্ধু জবেদ আলীর সাথে যোগাযোগ করে জানতে পারেন, ইমো হ্যাকার দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। পরে তিনি বাদী হয়ে লালপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ লালপুর উপজেলার চামটিয়া এলাকায় অভিযান চালিয়ে ফাহিমকে গ্রেফতার করে।পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট