1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী-৬(বাঘা-চারঘাট), কাঁচি প্রতীকে ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের গণসংযোগ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহী-৬(বাঘা-চারঘাট), কাঁচি প্রতীকে ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের গণসংযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি ……………………………………………………………….

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য রাহেনুল হক কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন। এ সময় তিনি ভোট কেন্দ্রে গিয়ে কাঁচি প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

শনিবার (৩০ ডিসেম্বর) তার সমর্থিত লোকজন নিয়ে বাঘা বাজারসহ বাঘা পৌর এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন রাহেনুল হক।

এ সময় তার সাথে ছিলেন বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলীসহ সমর্থিত লোকজন।

জানা যায়, এ আসনে আ’লীগের দলীয় প্রার্থী, তিনবারের নির্বাচিত সংসদ সদস্য,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলমের সাথে ভোটযুদ্ধে নেমেছেন রাহেনুল হক। আ’লীগ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি।

এ আসনে অপর ৪ প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহসিন আলী (আম), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) আবদুস সামাদ (নোঙ্গর), জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) জুলফিকার মান্নান জামী (মশাল)।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট