1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১

রাজশাহী বিএডিসি’র সিবিএ নেতা হারুনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ 

  • প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৪৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিয়াকত হোসেন …………………………….

রাজশাহী বিএডিসি’র উপ-পরিচালক পাট-বীজ কার্যালয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী ও সিবিএ নেতা হারুনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে দুদকএ একটি অভিযোগও হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা যায় হারুনের নিজ বাড়ি দিনাজপুর জেলায়।

 

সে সুবাদে এবং সিবিও নেতা হওয়ার কারণে অন্যান্য কর্মচারীদের বিভিন্ন জেলায় বদলি বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা অবৈধথভাবে আয় করেছে। শুধু তাই নয় অফিসের বিভিন্ন কেনাকাটা ও ছোট ছোট কাজের জন্য কোটেশনের কাজ, অফিস টেন্ডার, বিজ্ঞাপন বিল ও সরকারী বাজেটসসহ সব একাই নিয়ন্ত্রণ করেন বলে একাধিক সূত্রে জানা যায়।

 

সরজমিনে অত্র অফিসে গিয়ে দেখা যায়, কয়েকজন মিস্ত্রী টাইলস এর কাজ করছে। এই কাজ সম্পর্কে জানতে চাইলে হারুন বলেন, এটা কোন টেন্ডারের মাধ্যমে কাজ হচ্ছে না। ছোট খাটো কাজ বিল ভাউচারের মাধ্যমে তারা করে থাকেন বলে প্রতিবেদকের নিকট স্বীকার করেন। এসময়ে তার অফিস টেবিলে বিভিন্ন প্রতিষ্ঠানের ফাঁকা বিল ভাউচার দেখা যায়।

 

অভিযোগ রয়েছে বিভিন্ন ঠিকাদারের নাম ভাঙ্গিয়ে নিজে কাজ গুলো নিয়ে নেন। বর্তমানে তিনি, ১৪ লক্ষ টাকার ডি হিউমিউডি ফাইটার এর কাজ করেছেন আজাদ নামে এক ঠিকাদারে মাধ্যমে। রেলগেট সংলগ্ন পাট বীজ অফিসের প্রাচীর ও গেট নির্মাণে দূর্ণীতি করারও অভিযোগ আছে এই নেতার বিরুদ্ধে।

 

আরো জানা যায় সিবিএ নেতা হওয়ায় সেই ক্ষমতা বলে তিনি ইচ্ছেমত অফিস করেন। অনেক সময় তিনি ছুটির দিন ও রাতের অন্ধকারেও অফিস করেন বলে একাধিক সূত্রে জানা যায়। তার এহন কর্মকাণ্ডে কর্তৃপক্ষ ভয়ে কোন মুখ খুলতে সাহস পান না। শুধু তাই নয় নিজের গাড়ি থাকা সত্ত্বেও নিজ মর্জি মত তিনি অফিসের গাড়ী ব্যবহার করেন ।

 

এ বিষয়ে হারুনের নিকট দুদকের অভিযোগ বিষয়ে যানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, প্রতিপক্ষ নেতা তার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য দুদুকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

 

এবিষয়ে বিএডিসি’র পাট বীজ এর উপ-পরিচালক ফজলে রাব্বির নিকট যানতে চাইলে তিনি বলেন, অভিযোগ এর বিষয়ে তিনি শুনেছেন। আর এ অভিযোগের বিষয়ে খুব শীঘ্রই বিএডিসি চেয়ারম্যান একটি তদন্ত কমিটি করে পাঠাবেন। এর পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট