1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ:
​সামাজিক অসহিষ্ণুতা ও জিঘাংসার সংস্কৃতি: উত্তরণের সন্ধানে নিয়ামতপুরের কৃষকরা বোরো মৌসুমে পানির মটর মালিকদের কাছে জিম্মি  বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফলোআপ: নিয়ামতপুরে আলোচিত হত্যা কান্ডের রহস্যের জট খুলতে শুরু করেছে পুলিশ কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা

শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা সুন্দরপুর থেকে পরিত্যক্ত ৪১টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি…………………………………………………

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকা থেকে ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল গত ২৯ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক রাত ৮ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ভাঙ্গা ঘরের মধ্যে লাল রঙের ০৭টি বালতিতে ককটেল সদৃশ বস্তুর সন্ধান পায়। আভিযানিক দল তৎক্ষণাৎ এলাকাটি কর্ডন করে এবং সাধারণ জনগনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে কেউ কোন ধরণের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে জনমনে আতংক তৈরী করতে না পারে সে জন্য র‍্যাবের সকল সদস্য সদা প্রস্তুত রয়েছে। এ অভিযানটি ২৯ ডিসেম্বর রাত ৮ টার সময় শিবগঞ্জ থানাধীন লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মুনীম ফেরদৌস, এসজিপি, পিএসসি, এসি এর দিক নির্দেশনায় কোম্পানী অধিনায়ক মেজর মারুফুল ইসলাম এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থা ৪১ ককটেল উদ্ধার করা হয়। এব্যাপারে কেউ গ্রেফতার হয়নি, মামলাও হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট