1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি হেরোইনসহ মাদক সম্রাট মোঃ মোর্তজা গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা……………………………………………………

আজ ৩০ ডিসেম্বর শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চর দেবীনগর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ২ কেজি উদ্ধার এবং মোঃ মোর্তজা আলী (২৮)কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মোঃ মোর্তজা আলী, পিতা-মৃত সাইদুর রহমান, সাং- চর দেবীনগর (ইব্রাহিম মন্ডলের টোল), থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাসিন্দা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চর দেবীনগর (ইব্রাহিম মন্ডলের টোল) গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ মোর্তজা আলী (২৮), পিতা-মৃত সাইদুর রহমান এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন এর একটি বড় চালান পাচারের জন্য ক্ষণিকের জন্য মজুদ করে রেখেছে এবং উক্ত মাদকের চালান রাতেই পাচার হবে। এরই প্রেক্ষিতে ঘটনাস্থল মাদক ব্যাবসায়ী মোঃ মোর্তজা আলী (২৮), এর বসত বাড়ীতে পৌছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ১ জন রাতের আধারে পালিয়ে যায় এবং অপর জন বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম তাকে হাতে নাতে আটক করে।

আটককৃত ব্যক্তিকে হেরোইনের চালানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। পরবর্তীতে র‌্যাবের আভিযানিক দল দীর্ঘ সময় আটককৃত ব্যক্তির বসতবাড়ী তল্লাশী করে তার শয়নকক্ষে সানসেটের উপরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অজ্ঞাত স্থান থেকে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। ইতিপূর্বে মাদকের আরো কয়েকটি চালান পাচার করেছিল বলে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট