1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুকুরগুলো ঘেউ ঘেউ করে, উটের কাফেলা এগিয়ে যায়:: রাসিক মেয়রলিটন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

কুকুরগুলো ঘেউ ঘেউ করে, উটের কাফেলা এগিয়ে যায়:: রাসিক মেয়রলিটন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………………………

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, যারা বলে ৭ তারিখের আগে সরকারের পতন হবে, তারা এই কথা গত ৭ বছর ধরে বলে আসছে। কিন্তু সরকারের পতন ঘটেনি। আরব দেশের একটা প্রবাদ আছে, কুকুরগুলো ঘেউ ঘেউ করে, উটের কাফেলা এগিয়ে যায়। আমাদের কাফেলা, নৌকার কাফেলা সামনে এগিয়ে যাচ্ছে। পেছনে কেউ ঘেউ ঘেউ করলে আমাদের কিছু যায় আসে না। আমরা সামনে এগিয়ে যাব, মানুষের কল্যান করবো।

আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদকে বিজয়ী করার লক্ষ্যে কাটাখালি পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে কাটাখালির মাসকাটাদিঘী স্কুল এন্ড কলেজ মাঠে বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যারা ২০১৪, ২০১৮ সালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, তারা গত এক বছর ধরে নানা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। তারা বাসে, ট্রেনে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করে প্রমাণ করেছে, তারা অতীতের ন্যায় অগ্নি সন্ত্রাসের সঙ্গেই আছে। তারা মানুষের কল্যান করতে পারে না।

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যারা ৭ তারিখের আগে সরকারের পতনের কথা বলেছিল, তারা এখন কোথায় কী করছে, আপনারা, আমরা সবই দেখছি। কেউ নির্বাচন ব্যাহত করতে বা ভোট প্রদানে বাধাগ্রস্ত করতে আসলে তাদেরকে নিজ দায়িত্বে প্রতিহত করতে হবে। ৭ জানুয়ারি জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমাণ করবে, তারা শেখ হাসিনার সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। নির্বাচনী ইশতেহারে প্রধান অগ্রাধিকার হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমানো। এছাড়া আগামী ৫ বছরে ১ কোটি তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। নির্বাচনের পর অনেক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আপনাদের ছেলে-মেয়েদের তার জন্য প্রস্তুত করুন।

খায়রুজ্জামান লিটন বলেন, এখানে জুট ও সুগার মিল ঠিকমতো চলছে না। এগুলো ভালোমতো চালানোর যথাযথ উদ্যোগ নেওয়া হবে। শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। রাজশাহীতে নৌবন্দর প্রতিষ্ঠা করা হবে।

নির্বাচনী সভার প্রধান বক্তা রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ বলেন, আগামী ৭ জানুয়ারি উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।

কাটাখালি পৌরসভার সাবেক মেয়র ও কাটাখালি পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. আব্বাস আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, কাটাখালি পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল খালেক প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট