1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় বসত বাড়ীতে আগুন, টিন শেড ঘর ভস্মীভূত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

পত্নীতলায় বসত বাড়ীতে আগুন, টিন শেড ঘর ভস্মীভূত

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি……………………………………

নওগাঁর পত্নীতলায় বসতবাড়িতে আগুন লেগে একটি টিন শেড ঘর ভস্মীভূত হয়েছে।

স্থানীয় ও ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় উপজেলা সদর নজিপুর ঘোষপাড়া এলাকার মৃত নায়েব আলীর ছেলে নজরুলের বসত বাড়ীতে আগুন লাগে। আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় । খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও এক ইউনিট সেখানে পৌঁছে দুটি ইউনিট প্রায় এক ঘন্টা যাবত কাজ করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে এবং অগ্নি নির্বাপন করেন। এতে ১৫/২০ ফিট একটি টিনশেট ঘর ও ১০/১৫ ফিট টিনশেট একটি বারান্দা আগুনে পুড়ে যায়।

পত্নীতলা ফায়ার স্টেশন ইনচার্জ ওয়্যার হাউস ইন্সপেক্টর রায়হান ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রাত সাড়ে বারোটার দিকে খবর পাওয়ার সাথে সাথে আমাদের প্রথম ইউনিট একটু পরে দ্বিতীয় ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১.১০ টায় অগ্নি নির্বাপন করি। এতে বাড়ির মালিকের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে, সময় মত ফায়ার সার্ভিস না পৌঁছালে আরও ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হতো। ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট