1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রানীশংকৈলে আগাছা নাশক ঔষধ ছিটিয়ে ভুট্টা ক্ষেত নষ্টের অভিযোগ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

রানীশংকৈলে আগাছা নাশক ঔষধ ছিটিয়ে ভুট্টা ক্ষেত নষ্টের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রানীশংকৈল ( ঠাকুরগাঁও)প্রতিনিধি…………………………………………….

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বাচোর ইউনিয়নের বাচোর গ্রামের করিমের ভুট্টা ক্ষেত নষ্টের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে করিম বর্গা নিয়ে ২ বিঘা জমিতে ভুট্টা ক্ষেত লাগিয়েছিলেন সেই ভুট্টা ক্ষেতের ৫ শতাংশ জমিতে আগাছা নাশক ঔষধ ( কীটনাশক) ছিটিয়ে নষ্ট করেছেন বলে অভিযোগ দায়ের করেন একই গ্রামের আলিমের বিরুদ্ধে।

এই বিষয়ে করিম বলেন, গত ২৪ ডিসেম্বর আমি আমার ভুট্টা ক্ষেতের পরিচর্যা করতে গিয়ে দেখি আমার ভুট্টা ক্ষেতের গাছ গুলো শুকিয়ে গেছে এবং পাতাগুলো ঝড়ঝড়ে হয়ে গেছে কিছু গাছ মরেও গেছে। এরপর খোঁজ নিয়ে জানতে পারলাম যে আলিম তার জমিতে আগাছা নাশক ঔষধ ছিটিয়েছে সে সময় আমার ভুট্টা ক্ষেতে ইচ্ছে করে আগাছা নাশক ঔষধ ছিটিয়েছে। এরপর তার সাথে যোগাযোগ করি এবং সে স্বীকার করে পরবর্তীতে পারিবারিক ভাবে বিষয়টা সামাধান করবে বলে আমাকে জানান। কিন্তু পরে সে কোন পাত্তা না দেওয়ায় আমি ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছি।

অভিযোগের বিষয়ে আলিমের সাথে মুঠোফোনে কথা বললে সে অভিযোগ অস্বীকার করে বলে আমি কোন আগাছা নাশক ঔষধ করিমের জমিতে দেইনি ,সে প্রমাণ করুক আমি ছিটিয়েছি।

এবিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি তাদের দুই পরিবারকে ডেকে সামাধান করে দিতে হবে ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট