1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ-কানসাট সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু নিহত, গ্রেফতার ১ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

শিবগঞ্জ-কানসাট সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু নিহত, গ্রেফতার ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি…………………………………………..

শিবগঞ্জ-কানসাট সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় ০৭ বছরের শিশু নিহতের ঘটনায় ঘাতক চালক র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। ঘটনা ঘটে ২৫ ডিসেম্বর  সন্ধ্যা ৭টায় শিবগঞ্জ থানার হাজার বিঘী এলাকায়।

উক্ত ঘটনায় ঘাটক চালক মোঃ সুজন মিয়া (৩৪), পিতা-মোঃ সফিজার রহমান, সাং-জামদানি, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরকে  র‌্যাব গ্রেফতার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ একটি অতি ব্যস্তময় সড়ক। এ ব্যস্তময় সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনায় তাজা প্রান মৃতুপুরীতে পরিণত হচ্ছে। ফিটনেসবিহীন গাড়ী, অদক্ষ চালক এবং লাগামহীন গাড়ির গতির কারণে এ দূর্ঘটনা ঘটেই চলছে। মাত্র কয়েক মাসে বেশ কয়েকটি এ ধরণের অনাকাঙ্খিত ঘটনার পুরাবৃত্তি ঘটেছে। ২৫ ডিসেম্বর কানসাট থেকে শিবগঞ্জগামী একটি পিকআপ ভ্যান পিছন দিক থেকে নৃশংসভাবে ধাক্কা দিলে মোছাঃ আফরোজা আক্তার পাখি (০৭), পিতা-জাহাঙ্গীর আলী, সাং-হাজার বিঘী, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ঘটনাস্থলে নিহত হন।

উক্ত ঘটনার পর ঘাতক চালক দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উপরোক্ত ঘটনায় পলাতক ঘাতক চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। র‌্যাবের চৌকশ গোয়েন্দা দল উক্ত ঘাতক চালকের অবস্থান নিশ্চিত করলে দ্রুতই আভিযানিক দল সেখানে পৌছে পিকআপ সহ পলাতক ঘাতক চালককে গ্রেফতার করতে সত্ষম হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট