1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি

বিএনএম’র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোর্গ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………………………

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)এর সংসদ সদস্য প্রার্থী সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ (নোঙ্গর) এর নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার গড়গড়ি ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে প্রার্থীর বাড়ি সংলগ্ন নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে আগুন নিভিয়ে নিয়ন্ত্রনে নেওয়া হয়। তবে কে বা কারা এ অগ্নিসংযোগ করেছে, তা জানা যায়নি।

প্রার্থীর পক্ষ থেকে পেট্রোল বোমা হামলার অভিযোগ করা হলেও পুলিশ বলছে, কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬(বাঘা-চারঘাট)আসনের প্রার্থী আব্দুস সামাদ বলেন, সোমবার রাত ১০টার দিকে উপজেলার বাঘা বাজারের পূর্বে মুসা মার্কেটে নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে দলের মুখ্য সমন্বয়কারী ড. কামরুল আহসান, দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী টুংকু মুকিত, উপজেলা কমিটির সমন্বয়কারী রুবেল আহমেদসহ দলীয় নেতাকর্মী নিয়ে মতবিনিময় সভা করা হয়।

সভা শেষে নেতাদের বিদায় দিয়ে বাড়ি ফিরেন। রাত ১২টার দিকে তার বাড়ি সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে অগিসংযোগ করা হয়। আগুন নিয়ন্ত্রনের আগে কার্যালয়ের বেশ কিছু অংশ পুড়ে যায়।

বিষয়টি তাৎক্ষনিক থানাসহ কেন্দ্রীয় নেতাদের অবগত করেন। নিরাপত্তাসহ দোষীদের সনাক্ত করে আইনের আওতায় নেওয়ার জন্য আবেদন করেছেন বলে জানান আব্দুস সামাদ।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে অগ্নিসংযোগের বিষয়টি দেখেছেন । মনে হয়েছে, কেরোসিন ঢেলে অগ্নি সংযোগ করা হয়েছে। দোষীদের সনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান ওসি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট