1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় আমগাছে ঝুলছিল অজ্ঞাত যুবকের লাশ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ!

বাঘায় আমগাছে ঝুলছিল অজ্ঞাত যুবকের লাশ

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………………………………

বাঘার আম বাগানের একটি গাছ থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর হবে। বাঘা পৌরসভার চকছাতারী গ্রামের মজিবুর রহমানের আম বাগানের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসি।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে আত্মহত্যার বিষয়ে কেউ কিছুই জানেনা।

স্থানীয়দের ভাষ্য, সে কিছুদিন থেকে এলাকায় বিভিন্ন দোকানে দোকানে চেয়ে খাচ্ছিল। বাঘা থানার পরিদর্শক(তদন্ত) সবুজ রানা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তার গায়ে ছাই রংগের পাঞ্জাবী ও পরনে সাদা চেকের লুঙ্গি ছিল। গায়ের রং কালো। মাথার কালো চুলগুলো এলোমেলো ছিল।

এ বিষয়ে বাঘা থানায় একটি ইউডি মালমলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট