1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা থেকে ভাসমান দুই যুবকের লাশ উদ্ধার  - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা থেকে ভাসমান দুই যুবকের লাশ উদ্ধার 

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………………………..

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মানদী থেকে দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৩ ডিসেম্বর শনিবার ভোর ৬ টার দিকে ভারতীয় সীমান্তের ১ কিলোমিটার ভেতরে ঝাউতলা এলাকা থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহ গুলো হচ্ছে, গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরকানাপাড় গ্রামের মো. শুকুরদির ছেলে কাউসার আলী (১৮) ও একই গ্রামের আতিকুর রহমানের ছেলে মোশারফ হোসেন মুশার (১৯)।

স্থানীয়রা জানান , গত ১৯ ডিসেম্বর তারা দুজন নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজন হন। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি। শনিবার সকাল ৬ টার দিকে নদীতে মাছ ধরতে যাওয়া অন্য জেলেরা তাদের মৃতদেহ ভারতীয় সীমান্তের ১ কিলোমিটার ভেতরে ঝাউতলা নামক স্থানে মূল পদ্মানদীর থেকে ভাগ হওয়া সরু নদীতে দেখতে পেয়ে খবর দিলে মরদেহ তুলে আনা হয়।

এবিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, গত ১৯ ডিসেম্বর বিকালের দিকে ৭/৮ জন যুবক কাজের উদ্দেশ্যে চেন্নাই যাওয়ার জন্য অবৈধভাবে ভারতীয় সীমান্ত পাড়ি দিচ্ছিলো। ধারনা করা হচ্ছে, ভারতীয় বিএসএফ তাদের তাড়া করলে এদের মধ্যে ৫ জন ফেরত আসতে পেরেছে। বাকি দুইজন নিখোঁজ ছিলো। তবে তাদের লাশ ময়না তদন্ত করার জন্য রামেকের মর্গে পাঠানো হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট