1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর নৌকা সমর্থকদের হামলা, এনামুল হকের পিএস সহ আহত-৪ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর নৌকা সমর্থকদের হামলা, এনামুল হকের পিএস সহ আহত-৪

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি…………………………………………………………………

রাজশাহীর-৪ বাগমারায় নৌকা মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ এর সমর্থক ও গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর সরকারের নেতৃত্বে কাঁচি প্রতিকের প্রার্থী এনামুল হক এমপির সমর্থকদের উপর হামলায় ৪জন আহত হয়েছে। শুক্রবার গোয়ালকান্দি ইউনিয়নের চেঁউখালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন,এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমান,গোলাম মন্ডল,আয়ুব আলী ও শরিফ উদ্দিন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমানের নেতৃত্বে কয়েক জন মিলে কাঁচি মার্কার পোস্টার লাগাচ্ছিলেন। ঠিক তখনই গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার সহ তার ছেলে শাওন,গোয়ালকান্দি গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে জোহান, একই গ্রামের গ্রাম পুলিশ কামরুল ইসলাম,রামরামা গ্রামের সোহেল পিতা শহিদুল, জাকির হোসেন,রাব্বি,রিপন খরাদী,সজল সরদার,সাগর সহ অর্ধ শতাধিক ক্যাডার সহ পিস্তল ও লোহার রড হাতে ঘটনাস্থলে এসে এমপির পিএস আতাউর সহ পোস্টার লাগানো কাঁচি মার্কার কর্মী সর্মর্থকদের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় চেয়ারম্যান আলমগীর সরকার বলতে থাকেন,গোয়ালকান্দি তে নৌকা ছাড়া কোন কথা হবে না বলেই হামলা চালায় বলে জানা গেছে। ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন শুভ বলেন,আলমগীর সরকার ও তার ছেলে শাওন সরকার,রাজু সরকার,সহ আরও অনেকে পিস্তল নিয়ে তাদের উপর হামলা চালিয়েছে।হামলার সময় নৌকা মনোনীত প্রার্থী খন্দকার শায়লা পারভিনও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কাঁচি মার্কার প্রার্থী এনামুল হক এমপি বলেন, নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ মনোনয়ন পাওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে। আমার নেতা কর্মীদের উপর একের পর এক হামলা করেই যাচ্ছে কালামের ক্যাডার বাহিনী। এভাবে চলতে থাকলে সাধারণ ভোটাররা ভোট দিতে যাওয়া নিয়েও শঙ্কা তৈরি হবে।

হামলার পরেই ঘটনাস্থল পরিদর্শন করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরিবিন্দ সরকার বলেন, সন্ত্রাসী কর্মকান্ড করলে কারও ছাড় নেই। উপজেলা জুড়ে আইন শৃংখলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট