1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাপাহারে বৈদ্যুতিক শক লেগে বিদ্যুত মিস্ত্রির মৃত্যু  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

সাপাহারে বৈদ্যুতিক শক লেগে বিদ্যুত মিস্ত্রির মৃত্যু 

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ছাদেক উদ্দিন, সাপাহার উপজেলা প্রতিনিধি…………………………………….

সাপাহারে বাসা বাড়ীতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শক লেগে সোহেল রানা (২৩) নামের এক বিদ্যুত মিস্ত্রির মৃত্যু ঘটেছে। মৃত মিস্ত্রি সাপাহার উপজেলার আশড়ন্দো মোল্লাপাড়ার শফিউদ্দীনএর ছেলে। সোমবার বেলা সড়ে তিনটার দিকে উপজেলা সদরের মন্ডল মোড়ে জৈনক শাহজাহান আলী নামের এক লোকের বাসায় ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন মিস্ত্রি সোহেল তার সহযোগী নিয়ে শাহজাহান আলীর বাসার তিন তলায় বেলকনিতে বেলকনিতেবিদ্যুত ওয়ারিং এর কাজ করছিল। এমন সময় অসাবধানতা বশত: বৈদ্যুতিক শক লেগে মিস্ত্রি সোহেল ছাদের উপর পড়ে গেলে তার সহযোগীরা দেখতে পায় এবং সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষনা করে।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব নাথ এর সাথে কথা হলে তিনি ঘটনার কথ শুনেছেন এবং লাশের সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতালে পুলিশ সদস্য পাঠিয়েছেন বলে জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট