1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

চাঁপাইনবাবগঞ্জে স্বতন্ত্র সহ মোট ১৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………………………..

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলার ০৩ (তিন) টি আসনের মোট ১৬ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২.৩০টা পর্যন্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই সময় প্রার্থীদের আচরণবিধি ও করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ.কে.এম গাঁলিভ খান।

সোমবার (১৮ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তার কাছ থেকে এই প্রতীক গ্রহণ করেন প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিরা। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মোট ৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (নৌকা), সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম (ট্রাক), আওয়ামীলীগের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী (কেটলি), বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী নবাব মো: শামসুল হুদা (মোমবাতি), এনপিপির প্রার্থী আব্দুল হালিম (আম), বিএনএফ এর প্রার্থী নুরুল ইসলাম জেন্টু (টেলিভিশন), জাতীয় পার্টির প্রার্থী মো: আফজাল হোসেন (লাঙ্গল)।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থীর সংখ্যা ৫ জন। তাঁরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস (ঈগল পাখি), বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন (ডাব), বিএনএফ এর প্রার্থী মো: আজিজুর রহমান (টেলিভিশন) এবং জাতীয় পার্টির প্রার্থী মোহা: আব্দুর রশিদ (লাঙ্গল)।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মোট প্রার্থী ৪ জন। এরা হলেন: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ বিশ্বাস (নৌকা), চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনএম এর প্রার্থী মাওলানা আব্দুল মতিন (নোঙ্গর), বিএনএফ প্রার্থী কামরুজ্জামান খান (টেলিভিশন) এবং এনপিপির প্রার্থী নাহিদুজ্জামান (আম)।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের পরে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৭ই ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ই জানুয়ারি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট