1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে ৩৩ জন বৈধ প্রার্থী মাঝে প্রতীক বরাদ্দ  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে ৩৩ জন বৈধ প্রার্থী মাঝে প্রতীক বরাদ্দ 

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী…………………………

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে ৩৩ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. বদিউল আলম।

প্রতীক বরাদ্দকৃত দ্বাদস জাতীয় সংসদ নির্বাচন 2024 ইং প্রার্থীদের মধ্যে নরসিংদী সদর ১ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম হিরু (নৌকা), স্বতন্ত্র কামরুজ্জামান কামরুল (ঈগল), জাতীয় পার্টির মো: ওমর ফারুক মিয়া (লাঙ্গল), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: ছবির মিয়া (ফুলের মালা), স্বতন্ত্র মো: জাকারিয়া (ট্রাক), তৃণমূল বিএনপির মো: জলিল সরকার (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রীম পার্টির শাজাহান মিয়া (একতারা), বাংলাদেশ কংগ্রেস এর মো: ইকবাল হোসেন ভূঞা (ডাব)।

নরসিংদী ২ (পলাশ) আসনে ৪ জন প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুল আশরাফ খান (নৌকা), স্বতন্ত্র আফরোজা সুলতানা (দোলনা), জাতীয় পার্টির এএনএম রফিকুল আলম সেলিম (লাঙ্গল) ও স্বতন্ত্র মোঃ মাসুম বিল্লাহ (ঈগল)।

নরসিংদী ৩ (শিবপুর) আসনে ৮ জন প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফজলে রাব্বি খান (নৌকা), স্বতন্ত্র মোঃ সিরাজুল ইসলাম মোল্লা (ঈগল), জাতীয় পার্টির এএসএম জাহাঙ্গীর পাঠান (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মো: আলতাফ হোসেন (আম), বাংলাদেশ সুপ্রীম পার্টির মিরানা জাফরিন চৌধূরী (একতারা), ইসলামী ঐক্যজোটের মো: নুরুজ্জামান (মিনার), গণফোরামের মো: মাহফুজুর রহমান (উদীয়মান সূর্য) ও তৃণমূল বিএনপির সুশান্ত চন্দ্র বর্মণ (সোনালী আঁশ)।

নরসিংদী ৪ (বেলাব-মনোহরদী) আসনে ৪ জন প্রার্থী রয়েছে।  তারা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নৌকা), স্বতন্ত্র সাইফুল ইসলাম খান বীরু (ঈগল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এমদাদুল হক ভুলন (ছড়ি) ও জাতীয় পার্টির মো: কামাল উদ্দিন (লাঙ্গল)।

ও নরসিংদী ৫ (রায়পুরা) আসনে ৯ জন প্রার্থী  রয়েছেন।তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ (নৌকা), স্বতন্ত্র মিজানুর রহমান (ঈগল), জাতীয় পার্টির মো: শহিদুল ইসলাম (লাঙ্গল) স্বতন্ত্র মো: সোলায়মান খন্দকার (কাচি), ইসলামী ঐক্যজোটের মুফতী আব্দুল কাদের মোল্লা (মিনার), বাংলাদেশ কংগ্রেস এর মমতাজ মহল (ডাব), গণফ্রন্টের মো: নাজমুল হক শিকদার (মাছ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর মো: বিটু মিয়া (টেলিভিশন), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর মো: মাহফুজুর রহমান (মশাল)।

প্রতীক বরাদ্দ দেয়ার পর নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের নির্দেশনা প্রদান করেন জেলা রিটার্নিং অফিসার। প্রতীক বরাদ্দ পাওয়ার পর উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারনা শুরু করেন এমপি প্রার্থীগণ#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট