1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ট্রাক প্রতীকে জাতীয় নির্বাচনে লড়ছেন নায়িকা মাহি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

ট্রাক প্রতীকে জাতীয় নির্বাচনে লড়ছেন নায়িকা মাহি

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি……………………………………………..

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ‘ট্রাক’ প্রতীকে জাতীয় নির্বাচনে লড়ছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা মাহিয়া মাহির কাছে জানতে চান তার পছন্দের কোন প্রতীক আছে কি না। এ সময় মাহি জানান, তার পছন্দের প্রতীক ‘ট্রাক’। অন্য কোন স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীক না চাওয়ায় রিটার্নিং কর্মকর্তা প্রতীকটি মাহিকেই বরাদ্দ দেন।

প্রতীক বরাদ্দ শেষে ঢাকাই সিনেমার আলোচিত এ অভিনেত্রী বলেন, প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর অনেকেই বলবেন তার ট্রাক খাদে পড়ে যাবে। চাকা পাংচার হয়ে যাবে। এতেই তার প্রচার বেড়ে যাবে। সে কারণে তিনি ট্রাক প্রতীক বেছে নিয়েছেন।

মাহি বলেন, আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী আছেন, তারা অনেক সিনিয়র। অনেকে আমার বয়সের বেশি সময় ধরে রাজনীতি করছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই এলাকার মানুষ একটা শোষণের মধ্যে থাকেন। আমি তাদের মুক্ত করতে চাই। শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সে কারণেই নির্বাচনে এসেছি। আশা করছি ভোটের ফল আমার পক্ষেই যাবে।

রিটার্নিং কর্মকর্তা ১৮ ডিসেম্বর রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের ৩৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রার্থীদের অনেকেই নিজে উপস্থিত ছিলেন। অনেকেই আবার নিজে না থেকে প্রতিনিধিকে প্রতীক বরাদ্দ নিতে পাঠিয়েছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট