1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে সবাইকে ম্যানেজ করেই পুকুর খনন ও জলাশয় ভরাট করা হচ্ছে: ভেঁকু দালাল ফরিদুল  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা

তানোরে সবাইকে ম্যানেজ করেই পুকুর খনন ও জলাশয় ভরাট করা হচ্ছে: ভেঁকু দালাল ফরিদুল 

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

তানোর(রাজশাহী)প্রতিনিধি……………………………………………………..

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নিয়ামতপুরের বাহাদুরপুর  ইউনিয়নের (ইউপি) লতিফপুর গ্রামে পুকুরপাড়ের মাটি কেটে বিক্রি, জলাশয় ভরাট ও  মাটিতে কাঁচা-পাকা রাস্তা নষ্টের অভিযোগ উঠেছে। প্রশাসনের নাম ভাঙিয়ে এসব অবৈধ মাটি বাণিজ্যে করা হচ্ছে বলেও গ্রামবাসি অভিযোগ তুলেছে। আবার পুকুর পাড়ের এসব মাটি দিয়ে জলাশয় ভরাট করা হচ্ছে।

এদিকে ভেকু মেশিন (মাটিকাটা যন্ত্র) ও অবৈধ ট্রাক্টরের বিকট শব্দে জনজীবন অতিষ্ঠ। অন্যদিকে ট্রাক্টরে মাটি বহনের সময় কাঁদা মাটি রাস্তায় পড়ে রাস্তা নষ্ট ও ধুলাবালিতে পরিবেশ দুষণে বাসা বাড়িতে থাকায় থাকা হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, বাহাদুরপুর ইউপির লতিফপুর গ্রামের লালি মজিবর হাজি প্রশাসনের অনুমতি ব্যতিত গ্রামবাসির বাধা উপেক্ষা ও প্রভাববিস্তার করে জোরপুর্বক পুকুর পাড়ের কাদামাটি পরিবহন করে কাঁচাপাকা রাস্তা নষ্ট ও পরিবেশ দুষণ করছেন। এ ঘটনায় গ্রামবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন বন্ধ রয়েছে। কোথাও কোনো পুরাতন পুকুর খনন করতে চাইলে তা যথাযথ নিয়ম মেনে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে তারপর অনুমোদন নিতে হয়। সেখানেও বলা হয়েছে পুকুর খননের মাটি যেনো কোনো পাকা বা কাঁচা রাস্তায় না উঠে। অথচ এসব নিয়মনীতি লঙ্ঘন ও প্রশাসনের নাম ভাঙিয়ে অবৈধ মাটি বানিজ্যে করছে ভেকু দালাল ফরিদুল ও নুরুল ইসলাম। কিন্ত্ত বিষয়টি যেনো  দেখার কেউ নাই।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে জানতে চাইলে ভেঁকু দালাল ফরিদুল ও নুরুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন সকলকে ম্যানেজ করে  পুকুরপাড় খনন, জলাশয় ভরাট ও মাটি বিক্রি করা হচ্ছে।  তারা বলেন, মাটি পরিবহন করলে তো রাস্তা নষ্ট হবে, তাই বলে কি মানুষ পুকুর সংস্কার করবে না। তিনি বলেন, রাস্তা নস্ট হলে সরকার ঠিক করবে এখানে সাংবাদিক বা গ্রামের মানুষের সমস্যা কি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট