1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় রাহাত আলী (১৫) নামে এক  তরুন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একতরুণ। নিহত ব্যক্তি উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদা শিবপুর টিকোস গ্রামের তাজেল আলীর ছেলে ও আহত ব্যক্তি একই গ্রামের মিন্টু আলীর ছেলে আজিম (১৩)। রোববার সন্ধ্যার  শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কানসাট থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল রাহাত ও আজিম। এ সময় পুখুরিয়া পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাহাত। স্থানীয়রা আহত আজিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্রজিৎ বর্মন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আজিম হাসপাতালে ভর্তি রয়েছে। তবে বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট