1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আ.প.স'র আয়োজনে যথাযোগ্যা মর্যাদায় বিজয় দিবস পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

আ.প.স’র আয়োজনে যথাযোগ্যা মর্যাদায় বিজয় দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি…………………………………………

আজ ১৬’ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন, শাহবাজপুর, শিবগঞ্জের আয়োজনে এবং তেলকুপিস্থ বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতায় (৪টি) সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে শাহিন কম্পিউটার ট্রেনিং ও ফটোকপি সেন্টারের পরিচালক মোঃ শাহীন রেজার সঞ্চালনায় যথাযোগ্যা মর্যাদায় ১৬’ই ডিসেম্বর মহান বিজয় দিবস উৎযাপ করা হয়।

আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ১৬’ই ডিসেম্বর যথাযথ মর্যাদায় উৎযাপ করার লক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানিকভাবে, কুরআন তেলাওয়াত,জাতীয় পতাকা উত্তোলন, সলাম প্রদান ও নিরবতা পালন করেন। বীর মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের বীরত্বগাথা ইতিহাস সম্পর্কে আলোচনা, জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত/যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি কামনা করে আলোচনা সভা,দোয়া ও মোনাজাত শেষে র্্যালি অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে অত্র সংগঠনের কোন প্রোগ্রাম আছে নাকি এ বিষয়ে জানতে চাইলে, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আরাফাত হোসেন জানান স্থানীয় মসজিদে (বাদ মাগরিব) বিশেষ দোয়া ও মোনাজাত,শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত/যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য “কুরআন খতম” করানো হবে।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ নাজিমুদ্দিন মাস্টার, বীরমুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আরাফাত হোসেন, তেলকুপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল মান্নান, ১১ নং তেলকুপি সাঃবাঃপ্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, তেলকুপি বাজার কমিটির সেক্রেটারি ডাঃ মোঃ সেলিম রেজা, তেলকুপি শাপলা কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষিকা মোসাঃ ফাহিমা খাতুন, তেলকুপি নূঃহাঃএতিঃ মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, ইউপি ওয়ার্ড সদস্য মোহাঃ কাসেদ আলী, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের দপ্তর সম্পাদক ও সদস্য মোঃ শিমুল আলী, ইউসুফ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা।

এসময় আরো উপস্থিত ছিলেন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট