1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় নাশকতার মামলায় সাবেক পৌর মেয়রসহ বিএনপি-জমায়াতের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার

বাঘায় নাশকতার মামলায় সাবেক পৌর মেয়রসহ বিএনপি-জমায়াতের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………………………

বাঘায় বিএনপি-জামায়াতের ১১ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলন্ত ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাদের। বুধবার(১৩ ডিসেম্বর’২৩) বিকেলে ও রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-আড়ানি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম(৫৪), (পিতা-মৃত মোজাহার আলী), উপজেলার ছাতারী গ্রামের মৃত আনোয়ার ওরফে আনার মন্ডলের দুই ছেলে জহুরুল মন্ডল (৪৩) ও রুহুল আমীন(৪০), মজিবুর রহমানের ছেলে মুক্তার হোসেন (৪৩), আক্কাস আলীর ছেলে আকতার হোসেন (২২), ক্ষুদি ছয়ঘটি গ্রামের-মৃত চয়েন উদ্দিনের ছেলে আসতুল আলী (৪২), আড়পাড়া গ্রামের মৃত ছফুর মন্ডলের ছেলে মিল্টন আলী(৩৮), ব্রামনডাঙ্গা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে তবিবুর রহমান(৫৮), মৃত আমিরুল ইসলামের ছেলে মশিউর রহমান ওরফে মন্টু (৪৫), বড় ছয়ঘটি গ্রামের মৃত মছের উদ্দিন মন্ডলের ছেলে ফরিদ আহম্মেদ (৬০), হিজলপল্লী গ্রামের মৃত জসিম উদ্দিন প্রামানিকের ছেলে রব্বিল আলী প্রামানিক (৬০)।

গ্রেপ্তারকৃতদের স্বজনরা জানান, বাড়ি থেকে ও এলাকায় ঘোরাফেরা করা কালিন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার প্রাণী সম্পদ অফিস সংলগ্ন ছাতারী এলাকায় চাল বহনকারি একটি ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এতে চালক মানিক দাস দগ্ধ হয় এবং ট্রাকটির কিছু অংশ পুড়ে ক্ষতি হয়। ট্রাকটি নওগাঁ থেকে চাল বোঝাই করে বাঘা-চারঘাট মহাসড়ক দিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা জানান, এ ঘটনায় উপ পরিদর্শক(এসআই) আবুল কালাম বাদি হয়ে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেছে। এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহসপতিবার(১৪ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট