1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নির্বাচনকে বানচাল করতে  বিএনপি সন্ত্রাস ও ষড়যন্ত্র করছে: কাদের - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নির্বাচনকে বানচাল করতে  বিএনপি সন্ত্রাস ও ষড়যন্ত্র করছে: কাদের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে বিএনপি সন্ত্রাস ও ষড়যন্ত্র করছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর বিষয়ক উপ-কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বানচাল করার জন্য বিএনপি সন্ত্রাস ও ষড়যন্ত্র করছে। তাদের সাথে কিছু বিদেশিদেরও হাত আছে। এখানে বিদেশিদের কারও কারও সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। তারা আধিপত্য বিস্তার করতে চায়। তাদের ভূ-রাজনৈতিক স্বার্থ রয়েছে।

নির্বাচন নিয়ে আমরা একটা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি, সম্মানের সঙ্গে এ চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,  গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আরেকটি চমৎকার সুযোগ আমাদের সামনে এসেছে। সংকটকে সম্ভাবনায় রূপ দেয়ার এই কঠিন লড়াইয়ে কান্ডারি শেখ হাসিনা। বর্তমান সংকট পেরিয়ে যেতে যে দিকনির্দেশনা তিনি দিয়েছেন, সেটিকে অক্ষরে অক্ষরে মেনে এগিয়ে যেতে হবে। এর কোনো রকম ব্যতয় করা যাবে না।

ওবায়দুল কাদের বলেন, রাজনীতিবিদ শুধু নির্বাচন নিয়ে ভাবে। এতে সম্মানের সঙ্গে জেতা চ্যালেঞ্জ। এটি অতিক্রম করতে হবে। এবার বিএনপি অংশ না নেয়ায় গোটা দুনিয়ার যে প্রতিক্রিয়া তা কাটাতে নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করতে হবে।

তিনি বলেন, কোনও নীলনকশার নির্বাচন হবে না। জনগণ তাদের ম্যান্ডেট দেবে। এখনও বিরোধী দলীয় পার্লামেন্ট ভেঙে দেয়া হয়নি, সুপ্ত আছে। সেই হিসেবে সংসদীয় দলের নেতা রওশন এরশাদ। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তাদের দলের অভ্যন্তরীণ কথা বলেছেন। শুধু একটি কথাতেই জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কমে আসবে- এমনটি নয়। দল হিসেবে জাপার সঙ্গে এলায়েন্স হবে না- এটা এখনও প্রধানমন্ত্রী বলেননি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট