1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ট্রাফিক পুলিশকে লাথি মারার অপরাধে এক নারী আটক - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে লাথি মারার অপরাধে এক নারী আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে জনসম্মুখে  লাথ্যি মারার ঘটনায় এক নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ।

১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে। আটক ওই নারীর নাম রানী (৪৫)।

নগরীর বোয়ালিয়া থানার ওসি হুমায়ন কবির জানান, সেখানে ডিউটরত ট্রাফিক কনস্টেবল মোঃ বজলুর রহমান দায়িত্ব পালনকরার সময় বেরিগেড দিয়ে যানবাহন তল্লাশি করছিলেন। ঐ সময়  রিক্সার যাত্রী রানী, পুলিশের বেরিগেট অতিক্রম করে যেতে চাইলে ট্রাফিক পুলিশ কনস্টেবল বজলু তাকে বাধা দেন। এতে বিরক্ত হয়ে আটক কৃত ঐ নারী পুলিশ সদস্য বজলুর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রিকশা থেকে নেমে  রিক্সার  যাত্রী রানি ট্রাফিক কনস্টেবলের  জামা ধরে (ইউনিফর্ম) স্পর্শ কাতর যায়গায় লাথি মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এসময় ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক সার্জেন্ট সাবিহা খাতুন বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেন। বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে রিক্সার যাত্রী রানীকে আটক করে  থানায় নিয়ে যান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট